ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি অনেকদিন ধরেই। মিস করেছেন নিউজিল্যান্ড সিরিজও, তার উপরে সামনে আসছে ওয়ার্ল্ডকাপ। এবং বাংলাদেশ টিমের জন্য অনেক আশাভরশার স্থান তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগেও ইঞ্জুরির কারণে ড্রাফটে রেজিস্ট্রেশন করেননি তিনি। আপাতত ইঞ্জুরি কাটিয়ে উঠলেও তাই তাকে খেলতে দিচ্ছেন না বিসিবি সভাপতি। আইপিএল খেলতে দিবেন কি-না এইটা নিয়েও গুঞ্জন চলছিল। অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ খেলতে অনাপত্তি প্রদান করা হয়েছে সময়ের সেরা এই অলরাউন্ডারকে।
অনাপত্তিপত্র দেয়া হলেও কিছু শর্ত সেই সাথে জুরে দিয়েছে বিসিবি। মাত্রই চোট থেকে ফিরে এসেছেন তিনি। তাকে নিয়ে কোন বাজি খেলতে চাচ্ছেন না কেউই। সেই কারণে নিয়মিত ফিজিও এবং ফিটনেস আপডেট দিতে হবে এই অলরাউন্ডারকে। এই শর্তেই তিনি খেলতে পারবেন সানরাইজ হায়দ্রাবাদের হয়ে।