২০১৯ বিশ্বকাপের ২০নং ম্যাচে আজ শ্রীলংকা মুখামুখি হবে অস্ট্রেলিয়ার। স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটের সময় ম্যাচটি অনুষ্টিত হবে কেনিংটন ওভাল, লন্ডন এর মাঠে।
আজকের ম্যাচটি শ্রীলংকা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০১৯ বিশ্বকাপ আসরে এখন পর্যন্ত মাত্র ১টি জয়ের স্বাদ গ্রহন করেছে তারা। অপরদিকে অস্ট্রেলিয়া আজকের ম্যাচে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার জন্য।
দুই দলের ২০১৯ বিশ্বকাপের পারফর্মেন্স এর কথা চিন্তা করলে দেখা যাবে শ্রীলংকা থেকে অস্ট্রেলিয়া দল অনেক এগিয়ে রয়েছে এবারের আসরে। এক নজরে আজকের ম্যাচে দুই দলের একাদশের তালিকা দেখে নেওয়া যাকঃ
শ্রীলংকা একাদশ:
দিমুথ করুনারত্নে (ক্যাপ্টেন), কুলস পেরেরা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্ন, কুলস মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয় দে সিলভা, থিসারা পেরেরা, ইশুর উদানা, সুরঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদেপ।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, অ্যালেক্স কেয়ারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিওন/অ্যাডাম জম্পা।