বিশ্বকাপের ১০ম ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ।
গত কিছুদিন আগেও ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের কাছে হেরে ত্রিদেশিয় সিরিজের ট্রফি হারায়। মনে করা হচ্ছিল এবার বিশ্বকাপেও তারা খাবি খাবে।
কিন্তু বিশ্বকাপ শুরুর সাথে সাথে এ যেন পুরোপুরি বদলে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে দেখা যাচ্ছে। অবশ্য এতে বাংলাদেশের পালে আশার হাওয়া বেড়ে যাচ্ছে। বাংলাদেশ যোগ্য দল হিসেবেই সিরিজ জেতেছে এই বিশ্বাস আরোও বেশি পাকাপোক্ত হচ্ছে।
বিশ্বকাপে প্রথম ম্যাচের পর আজ ওয়েস্ট ইন্ডিজ তাদের ২য় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হলো। এ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে অনেকেই ফেবারিট বলছেন। কেবল অস্ট্রেলিয়ার এক কিংবদন্তির মতে ওয়েস্ট ইন্ডিজ ফেবারিট। শেন ওয়ার্ন এবারের বিশ্বকাপ শুরুর আগে বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজকে উনি বিশেষ চোখে রাখছেন।
আজকে ইন্ডিজের ম্যাচ দেখে মনে হচ্ছে ওয়ার্ন ভুল কিছু বলেননি। এখন পর্যন্ত যা অবস্থা অস্ট্রেলিয়াকে ইন্ডিজ চেপে ধরেছে।
প্রথম ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৩৩ ওভারে ১৫৬ রান করেছে৷ ওয়েস্ট ইন্ডিজ ৬ টি উইকেট তুলে নিয়েছে।
আজকে অবশ্য শুরুতে কোন বল স্কোর কার্ডে জমা হওয়ার আগে অস্ট্রেলিয়ার স্কোরে ৫ রান জমা হয়েছিল। ওশানে ওয়াইড বলকে আটকাতে পারেননি উইকেট কিপার শাই হোপ। যা হবার তাই হলো ৫ রান ফ্রি পেয়ে গেলো অস্ট্রেলিয়া।
কিন্তু অস্ট্রেলিয়ার সেই খুশি বেশিক্ষণ ধরে রাখতে পারলো না। দারুণ এক বলে অস্ট্রেলিয়ান অধিনায়ক মাত্র ৬ রান করে ফিরে গেলেন।
পরের ওভারেই ওয়ার্নার ফিরে গেলেন। ৭ম ওভারে বদলি বোলার রাসেলের বাজে এক বল খেলে খাজা আবারো শাই হোপের ক্যাচে পরিণত হিয়ে প্যাভিলিয়নে ফিরলেন।
মাত্র ৩৬ রানে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে যখন ধুকছিলো তখন গ্লেন ম্যাক্সওয়েলও ভুল করলেন। হোপের ৩য় ক্যাচের স্বীকার হয়ে তিনিও ফিরলেন।