২০১৯ বিশ্বকাপ ক্রিকেট আসরে আজকের ম্যাচে মুখামুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
এবারের বিশ্বকাপ আসরে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই দারুন ফর্মে রয়েছে। দুই দলই শক্তির দিক থেকে রয়েছে প্রায় সমানে সমান। তবে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে দেখা যাবে চতুর্থ অবস্থানে রয়েছে ইংল্যান্ড ও ষষ্ট অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ।
২০১৯ বিশ্বকাপ ক্রিকেট আসরে ইংল্যান্ড দল ৩টি ম্যাচের মধ্যে, ২টি ম্যাচে জয় পেয়েছে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ ৩টি ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে। তাও আবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে। তাই শেষ চারে উঠার জন্য দুই দলের জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
সবচেয়ে মজার ব্যাপার হলো পাকিস্তান ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে অপরদিকে পাকিস্তানকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে।
স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি অনুষ্টিত হবে রোজ বোল, সাউথাম্পটন এর মাঠে।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে দুই দলের স্কোয়াড:
ইংল্যান্ড একাদশ:
জেসন রায়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওয়াকস, আদিল রশিদ, লিয়াম প্লুনকেট, জোফরা আচার, মার্ক উড / মঈন আলী / টম কুরান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরন, শিমরন হেইমিয়ার, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েইট, অ্যাশলে নার্স, শেলডন কোটরেল, ওশেন থমাস।