সামনেই আসছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্ব। সেখানে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, টটেনহ্যাম ও ম্যানচেস্টার সিটিতে। এই কোয়ার্টার ফাইনালের ভবিষ্যদ্বাণী করার জন্য ডেকে আনা হয় জোসে মরিনহোকে।
মরিনহোর মতে ফাইনাল খেলবে বার্সেলোনা এবং জুভেন্টাস। তার ধারণায় সেমিফাইনালেই হেরে বিদায় নেবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
ম্যানচেস্টার ইউনাইটেড কোয়ার্টার-ফাইনাল খেলবে বার্সেলোনার বিপক্ষে। সেখান থেকে বিজয়ী হয়ে বার্সা খেলবে বিজয়ী লিভারপুল বা পোর্টোর বিপক্ষে।
অন্য দিকে, টটেনহ্যাম-ম্যানচেস্টার সিটির ম্যাচের বিজয়ী খেলবে সেমিফাইনালে জাভেন্টাসের বিপক্ষে।
তার মতে, জুভেন্টাস এবং বার্সেলোনা এই প্রতিযোগিতার জন্য শক্ত প্রতিদ্বন্দী যাদের চূড়ান্ত পর্যায়ে খেলার সুযোগ আছে।