সম্প্রতি জনপ্রিয় খেলাধুলা বিষয়ক প্রতিষ্ঠান ইএসপিএন বিশ্বের বিখ্যাত ১০০ জন ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে, যেখানে রয়েছে বাংলাদেশের তিনজন জনপ্রিয় তারকা খেলোয়াড়ও। তারা হলেন, বাংলাদেশের বর্তমান টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান, উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও ওডিয়াই দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এই প্রথমবারের মত ইএসপিএন এর তালিকায় অন্তর্ভুক্ত হল বাংলাদেশের কেউ। মূলত গুগল সার্চ, সোসাল মিডিয়াতে ফলোয়ার এবং বিভিন্ন বিজ্ঞাপন ও পন্য থেকে আয়- এই কয়েকটি থেকে তালিকাটি করা হয়। ২০১৯ সালের এই তালিকাতে প্রথম স্থানে আছে, পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
মোট ৭৮ টি দেশের ৮০০ ক্রীড়াবিদ থেকে বাছাই করে এই তালিকা করা হয়। ক্রিশ্চিয়ানো রোনালদো এর পর পরই এই তালিকায় স্থান পায় বাস্কেটবল তারকা লেব্রন জেমস। আর্জেন্টিনা ও বার্সালোনার তারকা মেসি এই তালিকার তিন নম্বরে আছেন। চারে আছেন আরেক তারকা ফুটবলার ব্রাজিলের নেইমার জুনিয়র।
বাংলাদেশের এই তিনজন ছাড়াও এই তালিকাতে আরো যেই ক্রিকেটাররা আছেন তারা হলেন, ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, উইকেটকিপার-ব্যাটস্ম্যান মহেন্দ্র সিং ধোনি, ক্রিকেটার যুবরাজ সিং, রায়না ও প্রমুখ।